img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, শিক্ষার্থীদের চরম ভোগান্তি

দেশব্যাপী চলমান তীব্র জ্বালানি সংকটের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবহন সেবা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো সাধারণ শিক্ষার্থী। তেলের তীব্র সংকট ও পাম্পগুলোতে দীর্ঘ লাইনের কারণে বাসের নিয়মিত শিডিউলে বাস দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে বাতিল করা হয়েছে বিভিন্ন রুটের বাস শিডিউল। সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্ধারিত সময়ের দীর্ঘক্ষণ পরও বাস না আসায় শিক্ষার্থীদের তপ্ত রোদে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। বাসের সংখ্যা কমে যাওয়ায় প্রতি ট্রিপে ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি শিক্ষার্থী গাদাগাদি করে যাতায়াত করছেন। স্থান সংকুলান না হওয়ায় অনেক শিক্ষার্থীকে জীবনের ঝুঁকি নিয়ে বাসের পাদানিতে ঝুলে যাতায়াত করতে দেখা গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় প্রতিদিন এমন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। ....

জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, শিক্ষার্থীদের চরম ভোগান্তি